advertisement

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৩, ২০২৬, ১০:০৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

কক্সবাজার ৭১ ডেস্ক:

সারদেশের অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ প্রতিপালন করে করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

featured banner

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) করা একটি রিট মামলায় হাইকোর্ট ২০২২ সালের ১৩ নভেম্বর রুল ও আদেশ দেয়। আদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এ রিট মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান ইটভাটার মালিকেরা। কিন্তু আদালত সকল অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়।

আইনজীবী বলেন, ইটভাটা মালিকদের পক্ষ থেকে হাইকোর্টের আদেশ সংশোধন করে জিগজ্যাগ সম্পর্কিত ইটভাটাকে আদেশের বাইরে রাখার আরজি জানানো হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন। এ আদেশের পরে বিভিন্ন ইটভাটার মালিকেরা একাধিক আপিল দায়ের করে আদেশের উপরে স্থগিতাদেশের আরজি জানালেও তা পাননি। পরবর্তীতে আপিলগুলো আপিল বিভাগে খারিজ হয়।

মনজিল মোরসেদ বলেন, এখন ইটভাটার মৌসুম চলছে। বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটা মালিকেরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে এইচআরপিবির পক্ষে হাইকোর্টে একটি আবেদন দাখিল করা হয়। হাইকোর্ট শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

বাইশারীতে ভুয়া দলিলে বসতভিটা দখলের চেষ্টা,মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাইশারীতে ভুয়া দলিলে বসতভিটা দখলের চেষ্টা,মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ