
ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

বার্তা পরিবেশক:
চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা বাবলু মিয়াকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর বর্তমানে কক্সবাজার জেলা যুবলীগের কমিটিতে পদ পেতে তিনি বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, বাবলু মিয়া একসময় চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি সাউদার্ন ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

ছাত্রদল থেকে যুবলীগের
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন সক্রিয় যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রগুলোর আরও দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাবলু মিয়ার বড় ভাই জাহাঙ্গীর ও তার বাবা নুরুল কবির প্রকাশ শওকত ওসমান স্থানীয় বিএনপি সভাপতি আলী আহমদ মেম্বারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বাবলু মিয়ার পরিবারের সদস্যরা বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
অন্যদিকে, ছাত্রদলের রাজনীতিতে অতীতে সক্রিয় ভূমিকা পালন করা বাবলু মিয়ার জেলা যুবলীগের কমিটিতে পদ পাওয়ার তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক তৎপরতা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে এসব অভিযোগের বিষয়ে বাবলু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
