advertisement

ইনানীতে ১৯ দিন ধরে জ¦লা গ্যাসের আগুন নেভাতে বসছে ২০ ইঞ্চি পাইপ

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৩১

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’
ছবি: সংগৃহীত

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলছে ভূগর্ভ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন। আর ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন নেভাতে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স। দীর্ঘ পর্যবেক্ষণ ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে আধুনিক প্রযুক্তি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে (বাপেক্স) এর বিশেষজ্ঞ দল। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও আধুনিক কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন বিশেষজ্ঞরা।

পাইপের ভেতর দিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পরে সিমেন্ট ও বিশেষ রাসায়নিক মেশানো কাদা দিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

featured banner

শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব এ তথ্য জানান।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানান, এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য হলো গ্যাসকূপের আগুন নিরাপদে নির্বাপণ করা অথবা নিয়ন্ত্রণে আনা। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। তবে আগুন পুরোপুরি নেভাতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রয়োজনে আরও আধুনিক সরঞ্জাম আনা হবে।

বুয়েটের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মাহমুদ বলেন, আগুনের উৎসে গ্যাস বের হওয়ার মুখে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর চেষ্টা করা হবে। এর মাধ্যমে পাইপের ভেতর দিয়ে গ্যাসের ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

আধুনিক প্রযুক্তি নিয়ে

প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরে সিমেন্ট ও বিশেষ রাসায়নিক মেশানো কাদা ব্যবহার করে গ্যাস বের হওয়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরঞ্জাম নামানো ও বসানোর কাজ শুরু হয়েছে। পুরো কাজের জন্য আরও ১৫ থেকে ২০টি বড় ট্রাক বা ট্রেইলারে সরঞ্জাম আনতে হবে। মূল কাজ শুরু হওয়ার পর পরিকল্পনা সফল হলে ৩০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হতে পারে। তবে তা কাজের সফলতার ওপর নির্ভর করছে।

আগুন নেভানোর পর সেখানে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান বুয়েটের এই শিক্ষক।

তার ভাষ্য, সেখানে গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য ভূতাত্ত্বিক পরীক্ষা ও সিসমিক জরিপ করা হবে। গ্যাস উত্তোলনের সম্ভাবনা পাওয়া গেলে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, বর্তমানে ছয় ইঞ্চি ছিদ্র দিয়ে যে গ্যাস বের হচ্ছে, সেটি সরাসরি গ্যাস উত্তোলনের উপযোগী নয়। গ্যাসের মজুত ও উৎপাদনের সম্ভাবনা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুত ও ভূগর্ভস্থ পরিস্থিতি মূল্যায়ন করবে। সেই মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস উত্তোলন কিংবা নতুন করে কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে খননকাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে বিরতিহীনভাবে জ্বলছে আগুন।

দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে গ্যাসের প্রকৃত উৎস, মজুতের পরিমাণ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এদিকে সম্ভাব্য বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনা এড়াতে প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

ইনানী কি দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সম্ভাবনার দ্বার খুলে দেবে? দীর্ঘদিনের এই গ্যাস উদগীরণ ঘিরে এমন প্রশ্ন এখন স্থানীয়দের পাশাপাশি জ্বালানি খাতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে আশার পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদে আগুন নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত মজুত নিরূপণ। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হলেই কেবল ইনানীর গ্যাস দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

সর্বশেষ সংবাদ