advertisement

দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ০১:১৭

দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর ৩টায় বিদ্যালয়ের কার্যালয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুনছর মোহাম্মদ হাচ্ছানের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

featured banner

নবগঠিত কমিটিতে লুৎফুর রহমান সুমন সভাপতি এবং মোহাম্মদ আলী সহ-সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুল এহেছান, ছৈয়দ আকবর, তাসলিমা আক্তার, নুরুল হুদা, জান্নাতুল ফেরদৌস, শিক্ষক রোজিনা জন্নাত ফেরদৌসী, আমির হোসেন (এমইউপি) এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা আক্তার, যিনি সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা আক্তার বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত সভাপতি লুৎফুর রহমান সুমন বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সকল সদস্যকে সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত এসএমসি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ