advertisement

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৫, ২০২৬, ০৮:২৮

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ
ছবি: সংগৃহীত

টেকনাফ সংবাদদাতা:

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও দুই হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

featured banner

তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’। অভিযানকালে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও দুই হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করাঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং

হয়। এ সময় বোটে থাকা ৩৮ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ট্রলারসহ আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

সর্বশেষ সংবাদ