advertisement

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৪১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়।

featured banner

অভিযান চলাকালীন নাজিরপাড়া সংলগ্ন নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটটিতে থাকা মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দলটি নদীতে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো তল্লাশি করে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ