advertisement

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৪৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের প্রতিনিধি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুরে দুই সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

প্রাপ্ত তথ্যমতে, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে মিস কেলি ই. কারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-আঞ্চলিক প্রতিনিধি টমাস ফ্রেডেরিক হুনেকে।

সফরকালে প্রতিনিধি দলটি ৫ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকসংলগ্ন এলাকায় অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত বহুমুখী কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন।

featured banner

এ সময় আইআরসির একজন কর্মকর্তা প্রতিনিধি দলকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেন্দ্রটির বিভিন্ন সেবা ও কার্যক্রম ঘুরে দেখেন।

দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শন শেষে বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও তাদের সামগ্রিক পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদকের দায়িত্ব গুরুত্বপূর্ণ। তবে এবারের সফরে প্রতিনিধি দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা পর্যবেক্ষণ প্রকাশের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ