advertisement

বাইশারীতে ভুয়া দলিলে বসতভিটা দখলের চেষ্টা,মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

নভেম্বর ০৫, ২০২৬, ১০:২৮

বাইশারীতে ভুয়া দলিলে বসতভিটা দখলের চেষ্টা,মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিক্ষ্যং মৌজার পুরাঝিরি এলাকায় দীর্ঘ ১২-১৩ বছরের বসতভিটা দখলকে কেন্দ্র করে আপন পিতা-মাতার সঙ্গে ছেলের বিরোধ চরমে উঠেছে। বসতভিটার দলিল নিয়ে বিরোধের জেরে মাকে মারধর ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ছেলে মো. জাবের ও মো. তৈয়বের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা ছলেমা খাতুন নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ১৮ অক্টোবর বসতভিটা দখল ও বিভিন্ন অপবাদের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অসহায় পিতা-মাতা।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাঝিরি এলাকায় মো. ছৈয়দ আহমদ ও তার স্ত্রী ছলেমা খাতুন দীর্ঘ ১২-১৩ বছর ধরে একটি বসতভিটায় বসবাস করে আসছেন। তাদের অভিযোগ, ওই বসতভিটা দখলে নিতে ছেলে মো. তৈয়ব ভুয়া দলিল বা জাল নোটারি তৈরি করেছেন। এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বসতভিটা নিয়ে বিরোধের পাশাপাশি পিতা ছৈয়দ আহমদ ও ছোট ছেলে মো. নূর কামালের বিরুদ্ধে মেঝো ছেলের স্ত্রীকে ধর্ষণের অপবাদ দিয়ে কুৎসা রটানোর অভিযোগও করেছেন ভুক্তভোগী পিতা।

featured banner


এদিকে গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে পুরাঝিরি এলাকায় নিজ বাড়িতে মা ছলেমা খাতুনের ওপর মারধর ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ওই দিনই নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা।


ঘটনার প্রত্যক্ষদর্শী দুই মেয়ে রোজিনা ও রোকিয়া অভিযোগ করে বলেন, “আমাদের বড় ভাই তৈয়ব দীর্ঘ ১২-১৩ বছরের বসতবাড়ি দখলে নিতে ভুয়া দলিল তথা নোটারি তৈরি করেছেন। আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে মায়ের ওপর মারধর ও সন্ত্রাসী হামলা চালিয়েছেন। এ ঘটনায় মা থানায় সাধারণ ডায়েরি ও মারধরের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। আমরা এখন ভয় নিয়ে দিনাতিপাত করছি।”


ভুক্তভোগী মা ছলেমা খাতুন বলেন, “আমাকে প্রচুর মারধর করেছে এবং সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। পরে সে পালিয়ে যায়। আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে।” অভিযুক্ত ছেলের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


ভুক্তভোগী পিতা মো. ছৈয়দ আহমদ বলেন, “আমাদের দীর্ঘ ১২-১৩ বছরের বসতভিটা দখলে নিতে মেঝো ছেলে তৈয়ব আমার বিরুদ্ধে এবং আমার ছোট ছেলে মো. নূর কামালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটাচ্ছে। মেঝো ছেলের বউকে ধর্ষণ করেছি বলে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা অসহায় অবস্থায় রয়েছি।”


অন্যদিকে বসতভিটার দলিল বা নোটারি তৈরির বিষয়ে অভিযুক্ত ছেলে মো. তৈয়ব বলেন, “পিতার নামের জায়গার দলিল হারিয়ে ফেলায় আমি আমার নামে দলিল করেছি।” তার এ বক্তব্যে নিজের নামে দলিল তৈরির বিষয়টি স্বীকার করলেও দলিলের বৈধতা নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাহার উদ্দিন বলেন, “আমি সরেজমিনে গিয়ে ঘটনার বিষয়ে জেনেছি। মাকে মারধরের বিষয়েও অবগত হয়েছি। ছৈয়দ আহমদের কাছে জায়গা বিক্রির বিষয়ে মো. খলিলকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন, তার বাবা ছৈয়দ আহমদের কাছে জায়গা বিক্রি করেছেন।”


স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন, মৌলভী হাবিবুর রহমান, ছৈয়দ হোসেন, রহমত করিম ও গ্রাম পুলিশ মো. মনজুরের দাবি, বসতভিটা ক্রয়ের সময় তারা বিষয়টি জানতেন এবং সাক্ষী ছিলেন। তাদের অভিযোগ, ছেলে তৈয়ব পিতার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ছড়িয়ে বসতভিটা দখলের চেষ্টা করছেন।


এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বসতভিটার নিরাপত্তা, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

সর্বশেষ সংবাদ