advertisement
advertisement

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:১৭

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটিতে ৪২ মণ নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মা ইলিশ রক্ষায় সরকারি আইন অমাণ্য করে বিভিন্ন নদী থেকে এসব ছোট ইলিশ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার সময় তাদের আটক করা হয়।


বুধবার (১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।


খবর পেয়ে নলছিটির সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


কোস্ট গার্ড জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বহনকরা বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।


জব্দকৃত ৪২ মন জাটকা উপজেলার বিভিন্ন মাদরাসা ও ইয়াতিম খানায় বিতরণ করে প্রশাসন। এদিকে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড মা ইলিশ রক্ষায় জাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ উল্লেখ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

শহরে ইয়াবাসহ দম্পতি আটক,নেতৃত্বে কক্সবাজার সদর ওসি শেথ মোহাম্মদ আলী

শহরে ইয়াবাসহ দম্পতি আটক,নেতৃত্বে কক্সবাজার সদর ওসি শেথ মোহাম্মদ আলী

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ