advertisement

মাতারবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইকবাল আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৬, ১০:০৬

মাতারবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইকবাল আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

featured banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিতা মাঝির পাড়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ইকবালকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক ইকবাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রকাশ্যে মদ ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। মাদক কেনাবেচার কারণে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, মাতারবাড়ীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কেনাবেচা চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোজাহের মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবালকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ