advertisement

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ২১, ২০২৬, ১১:১৪

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

মহেশখালী সংবাদদাতা:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে নিলাম ছাড়াই শতবর্ষী তিনটি গাছের ডালপালাসহ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ ফিরোজের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি সম্পদ সংরক্ষণ ও বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


featured banner

স্থানীয়দের অভিযোগ, মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণ থেকে দুটি পুরোনো শিশু গাছ এবং শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে একটি প্রাচীন একাশি গাছের বড় ডালপালাসহ কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি তাঁদের।


সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শতবর্ষী গাছগুলো এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ছিল। যথাযথ নিয়ম অনুসরণ না করে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি গাছ বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।


অভিযুক্ত তহশিলদার মোহাম্মদ ফিরোজের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো অনেক পুরোনো হওয়ায় কেটে নেওয়া হয়েছে। এ বিষয়ে অনুমতি নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি অনুমতি নেওয়া হয়নি বলে জানান।সরকারি সম্পদ হিসেবে ভূমি অফিস প্রাঙ্গণের গাছ কাটার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, গাছ বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না ও এত বড় গাছগুলো কেন কাটা হয়েছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ বিষয়ে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, গাছ কাটার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে নিয়মবহির্ভূতভাবে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটা যায় না। অভিযোগটি সত্য হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ