advertisement

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৬, ০৫:৪৫

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মহেশখালীর মাতারবাড়ীতে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় মাতারবাড়ী ইউনিয়ন গাউছিয়া কমিটির উদ্যোগে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুসের র‌্যালিটি বের হয়।

featured banner

র‌্যালিটি তৈয়্যবিয়া মাদ্রাসা, তিতা মাঝির পাড়া, মিয়াজির পাড়া, নতুন বাজার, হাসপাতাল সড়ক, মির আকতার সড়ক, রাজঘাট সিএনজি স্টেশন, ১০০ ফিট সড়ক, কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়ক, দক্ষিণ মগডেইল, মগডেইল, মাইজপাড়া ও বাংলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তৈয়্যবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে অংশ নেন। এসময় দরুদ-সালাম, হামদ, নাত, তাকবির ও জিকিরে মাতারবাড়ীর বিভিন্ন সড়ক মুখরিত হয়ে ওঠে।

শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নবীপ্রেমী মুসল্লিরা পায়ে হেঁটে, পিকআপ, সিএনজি, টমটম ও মোটরসাইকেলে করে জুলুসে অংশ নেন। র‌্যালির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

র‌্যালি শেষে তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাতারবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ইসলামিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে জুলুসকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। অলিগলি ও সড়কগুলো সাজানো হয়েছে পতাকা, ব্যানার ও ফেস্টুনে। পাশাপাশি বিভিন্ন খানকা, মসজিদ, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ