advertisement

উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত করেছে বিশেষজ্ঞ দল

দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে ইনানী

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১২, ২০২৬, ০৮:৪৩

দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে ইনানী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের বাপেক্সের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনপর্যবেক্ষন করতে আসে। গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছেন এ বিশেষজ্ঞ দল।

প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল নির্গত গ্যাসের স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা। এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সের) পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এতে এলাকাটিতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।তার মতে, পরীক্ষায় থার্মোজেনিক গ্যাসের উপস্থিতি পাওয়ায় ইনানীতে নতুন গ্যাস ক্ষেত্রের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

featured banner

বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের সঠিক মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে খুব শীঘ্রই বিস্তারিত ভূতাত্ত্বিক ও ২ডি সিসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য যে উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস ও পানি নির্গমনের পর আগুন ধরার ঘটনাটি ১৫ দিন পেরিয়ে গেছে এবং এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সর্বশেষ তথ্য ও বিস্তারিত নিচে দেওয়া হলো:

#ঘটনার সূত্রপাত: গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় ১,০০০ ফুট গভীরে পৌঁছালে ভূগর্ভ থেকে গ্যাস ও পানি বের হতে শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।

#১৫ দিনের পর্যবেক্ষণ: গ্যাসের চাপ ও প্রকৃতি যাচাই করতে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ (১১ নভেম্বর ২০২৬) সেই ১৫ দিন পূর্ণ হয়েছে।

# থার্মোজেনিক গ্যাসের উপস্থিতি: বাপেক্সের (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি) ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরে থাকা আসল বাণিজ্যিক বা থার্মোজেনিক গ্যাস।

# বর্তমান পদক্ষেপ: বাপেক্সের সাবেক জেনারেল ম্যানেজার হালদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। টানা ১৫ দিন একই হারে গ্যাস ও পানির প্রবাহ অব্যাহত থাকায় এখানে বড় কোনো গ্যাসের মজুদের সম্ভাবনা জোরালো হয়েছে।

#নিরাপত্তা ও নিয়ন্ত্রণ: অব্যাহত আগুন ও গ্যাস নির্গমন ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন প্রথম অগ্রাধিকার হিসেবে কূপটি নিরাপদে সিল করা এবং নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ জরিপ ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা ও সতর্কতামূলক ব্যবস্থা বহাল রয়েছে।

একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং ভূগর্ভে বড় ধরনের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাপেক্সের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ