advertisement

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতির সময় ধস্তাধস্তি, আটক ১ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে জাপটে ধরলেন যুবক

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ০৮, ২০২৬, ০৮:৫১

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে জাপটে ধরলেন যুবক
ছবি: সংগৃহীত

ঈদগাঁও প্রতিনিধি:

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন শাহাদত আনোয়ার শিবলী ওরফে বাবু (২৬) নামে এক যুবক।

featured banner

‎শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহত বাবু ওই এলাকার বাসিন্দা এবং ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে। ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

‎পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে বাড়ির দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। ডাকাতির বিষয়টি বুঝতে পেরে তিনি ঘর থেকে বের হয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন।

‎এ সময় ডাকাত দলের এক সদস্য বাবুর বুকের দিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকান। একপর্যায়ে ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির সময় সাহসিকতার সঙ্গে ওই সদস্যকে জাপটে ধরে ফেলেন তিনি।

‎এ সময় তার সঙ্গে থাকা অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে ডাকাতরা বাবুর মোবাইল ফোন, হাতে থাকা আংটি ও আরও কিছু সামগ্রী নিয়ে যায় বলে জানিয়েছেন তার চাচা সরওয়ার।

‎ছুরির আঘাতে বাবুর ডান হাত গুরুতরভাবে জখম হয়েছে। আহত অবস্থাতেও ডাকাতকে না ছেড়ে ধরে রাখার পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে সহযোগিতা করেন।

‎পরে বাবুর চাচা সরওয়ার বিষয়টি স্থানীয়দের জানান। সাবেক উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সহায়তায় আহত বাবুকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মোজাম্মেল হক নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে আটক ডাকাতকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করেন তিনি।

‎ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার একজন ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইউনুস (৩৮) চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়ার মনির হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

‎এদিকে স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধডজনেরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। দ্রুত ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ