
খুটাখালী বেসরকারী বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২৯ আগষ্ট,তফসিল ঘোষণা

জিয়াউল হক জিয়াঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামী ২৯ আগষ্ট অনুষ্ঠিত হবে।এই মর্মে স্মারক নং-১৮১ মূলে উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিলের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছেন- বিগত-১৮/১১/২০২৫ সালের ১৮ নভেম্বরে উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া, কক্সবাজার মহোদয়ের স্মারক নং-০৫.২০.২২১৬.০০১.০৩.০১০.২৫-১২৯১ মূলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে খুটাখালী বেসরকারী বাজার পরিচালনা কমিটির নির্বাচন- ২০২৬- এ ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ-সম্পাদক, ১ জন সহ-সাধারণ সম্পাদক, ১জন অর্থ সম্পাদক, ১ জন প্রচার ও দপ্তর সম্পাদক ও ৫ জন সদস্যপদে নির্বাচনের জন্য নিম্ন বর্ণিত নির্বাচনী তফসিল ঘোষনা করা হল:-
বিবরণ তারিখঃসময় স্থান-মনোনয়ন পত্র প্রাপ্তি বা সরবরাহ ০৯/০৮/২০২৬ খ্রি থেকে ১০/০৮/২০২৬ খ্রি মধ্যে সকাল ১০টা হতে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় কার্যালয়, চকরিয়া।
মনোনয়নপত্র দাখিল ১২/০৮/২০২৬খ্রি সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা সমবায় কার্যালয়, চকরিয়া।
মনোনয়নপত্র যাচাই বাছাই ও খসড়া তালিকা প্রকাশ
১৩/০৮/২০২৬ খ্রি.সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা সমবায় কার্যালয়, চকরিয়া।
প্রার্থীতা প্রত্যাহার ১৬/০৮/২০২৬ খ্রি.সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা সমবায় কার্যালয়, চকরিয়া। বৈধ প্রার্থী গণের মধ্যে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ ১৭/০৮/২০২৬ খ্রি.বিকাল ৩টায় উপজেলা সমবায় কার্যালয়, চকরিয়া।ভোট গ্রহণ ২৯/০৮/২০২৬ খ্রি.সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত খুটাখালী ইউনিয়ন পরিষদ ভবন।
ভোট গণনা ও ফলাফল ঘোষণা ২৯/০৮/২০২৬ খ্রি.
পরপরই ভোট গ্রহণ শেষ হওয়ার খুটাখালী ইউনিয়ন পরিষদ ভবন থেকে ঘোষণা করা হবে,এমটাই জানিয়েছেন নির্বাচন সম্পর্কিত প্রিজাইড়িং অফিসার ও উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
