advertisement

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৬, ১২:৪৬

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!
ছবি: সংগৃহীত

মোঃ তারেক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর অসংখ্য মানুষের বুকভরা হাহাকার। টানা ভারী বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশের ফলে উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের প্রায় ৯৫ শতাংশ এলাকা সাত দিন পানির নিচে ছিল। এতে কৃষি, মৎস্য, সড়ক, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

featured banner

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি খাতে প্রায় ৪ কোটি, মৎস্য খাতে ২ কোটি এবং এলজিইডি খাতে প্রায় ৪২ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার ৫০০টি ঘরবাড়ি, ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৩০ কিলোমিটার কাঁচা সড়ক, ৫০ কিলোমিটার পাকা সড়ক এবং ১৮টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পশ্চিমপাড়া এলাকার তরুণ উদ্যোক্তা খোরশেদ আলম জানান, তিনি ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ টাকা ঋণ নিয়ে এক একর কৃষি খামার ও চার একর মাছের প্রকল্প গড়ে তোলেন। বিক্রির আগেই বন্যার পানিতে তার কৃষি খাতে প্রায় ৭ লাখ এবং মৎস্য খাতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানিতে মাছের ঘের ভেসে গেছে, কৃষিজমি নষ্ট হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, শুধু ত্রাণ দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নদী-খাল দখলমুক্ত করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতেও এমন দুর্যোগের পুনরাবৃত্তি ঘটবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী বলেন, চলতি বছরের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পেকুয়া উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এতে দুইজনের মৃত্যু, দুইজন আহত এবং ১৩ জুলাই মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা প্রস্তুত করে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই পুনর্বাসন ও অবকাঠামো সংস্কারের কাজ শুরু করা হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ