advertisement

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:২৮

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান।


মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট করা হয়। মূলত সেই পোস্টের মাধ্যমে প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আবিদুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

featured banner

ড. ইউনূসের সঙ্গে আবিদুলের সাক্ষাতের ছবি শেয়ার করে পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।


এতে বলা হয়, এ সময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।



বইটির উৎসর্গপত্রে আবিদ লেখেন, শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস স্যার, চব্বিশের অভ্যুত্থানের এই স্মারক আপনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

সর্বশেষ সংবাদ